শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘আরএমজি ফিল্ড অফিসার (চুক্তিভিত্তিক)’ পদে জনবল নিয়োগ দিবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে আবেদনের সময় আছে মাত্র একদিন। যারা আবেদন করতে ইচ্ছুক, আবেদন করুন শিগগিরই।
প্রতিষ্ঠানের নাম: শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি
পদের নাম: আরএমজি ফিল্ড অফিসার (চুক্তিভিত্তিক)
পদের সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: পোশাক শিল্পে মার্চেন্ডাইজিং/কমপ্লায়েন্স পরিচালনার অভিজ্ঞতা, উৎপাদন প্রক্রিয়া, উৎপাদন সময়সূচি এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: চুক্তিভিত্তিক
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: আগামী ৩১ জুলাই, ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।