শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এসআইবি পিএলসির গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ পড়া হয়েছে

সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবি) পিএলসি’র শ্রীনগর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সায়াদাত।

শ্রীনগর শাখার ব্যবস্থাপক মোঃ লোকমান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের শরী’আহ সুপারভাইজরী কমিটি সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নাল আবেদীন এবং মার্কেটিং ও ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান সামিয়া তাহসিন।

সমাবেশে দুই শতাধিক গ্রাহক যোগ দেন এবং তারা ব্যাংকের সেবায় সন্তোষ প্রকাশ করেন। সমাবেশে উপস্থিত গ্রাহকরা সোশ্যাল ইসলামী ব্যাংককে এগিয়ে নিতে তাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ বলেন, গ্রাহক সন্তুষ্টিই আমাদের বড় চালিকা শক্তি। তাই চলমান পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় আমরা আমাদের গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি। সোশ্যাল ইসলামী ব্যাংক এখন ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি সবাইকে এসআইবিএল’র উপর আস্থা রেখে পূর্বের ন্যায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সায়াদাত এই ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য গ্রাহকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং নির্বিঘ্নে ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024