শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মোদির প্রতি প্রিয়াংকার কড়া মন্তব্যে তোলপাড় রাজনৈতিক মহল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৬৩ পড়া হয়েছে

মোদির প্রতি প্রিয়াংকার কড়া মন্তব্যে তোলপাড় রাজনৈতিক মহল

পহেলগামে হামলার ঘটনা নিয়ে কয়েকটি প্রশ্ন ‍তুলেছেন ভারতের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। অপারেশন সিঁদুর নিয়ে লোকসভায় বিশেষ বিতর্কে কংগ্রেস নেত্রী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করেছেন। তোপ দেগেছেন দেশটির গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে।

মঙ্গলবার বৈসারনের নিহতদের স্মরণে লম্বা সময় বক্তৃতা দেন কংগ্রেস এই নেত্রী। মোদিকে আক্রমণ করে তিনি বলেন, ‘দেশের সেনার প্রতি গর্ব রয়েছে। তবে অপারেশন সিঁদুরের ক্রেডিট তো প্রধানমন্ত্রী নিতে চান।

শ্রেয় না নিয়ে দায়িত্বও নিতে হয়। দেশের ইতিহাসে এই প্রথমবার হল যে যুদ্ধ চলতে চলতে আচমকা বন্ধ হয়ে গেল। আমাদের দেশের প্রধানমন্ত্রী যে দায়িত্বজ্ঞানহীন। যুদ্ধ বন্ধের ঘোষণা করল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট!’

সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের ভাষণ শুনতে শুনতে আমার একটা খটকা লাগছিল। আজও মনে হচ্ছিল—তারা অপারেশন সিঁদুরের কথা বললেন, সন্ত্রাসবাদের কথা বললেন, দেশের নিরাপত্তার কথা বললেন, ইতিহাসের পাঠও দিলেন, কিন্তু একটি কথা কেউ বলনেন না! ওই দিন ২২ এপ্রিল, ২৬ জনকে তাদের পরিবারের সামনে প্রকাশ্যে হত্যা করা হল। এই হামলা কেন হল? কীভাবে হল?’

গোয়েন্দাদের ব্যর্থতার বিষয়টি সামনে টেনে কংগ্রেস নেত্রী বলেন, ‘ওই জঙ্গিরা আগেও হামলা চালিয়েছে। সেনা ও পুলিশ অফিসারকে মেরেছে। তাহলে সরকার তাদের উপর নজরদারি কেন রাখছিল না? আমাদের দেশের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে সেগুলো কী করছিল?’

এসময় অমিত শাহকে লক্ষ্য করে তিনি বলেন, ‘এই গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান অমিত শাহ। তার তো ঘটনায় দায় নিয়ে পদত্যাগ দেওয়ার কথা। দিলেন না তো? এমনকি দায়ভারও নিলেন না।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024