ঢালিউডের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন—কখনও অভিনয় দিয়ে, কখনও বা ব্যক্তিজীবনের নানা মুহূর্ত নিয়ে। দীর্ঘ ক্যারিয়ারে উল্লেখযোগ্য সাফল্য না পেলেও নিজের স্টাইল, ফিটনেস ও সাহসী উপস্থিতির জন্য আলাদা পরিচিতি গড়ে তুলেছেন তিনি।

বর্তমানে ববি রয়েছেন অস্ট্রেলিয়ার সিডনিতে, পারিবারিক সফরে ছুটি কাটাচ্ছেন তিনি। সেখান থেকেই তাঁর কিছু নতুন ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ছবিগুলোতে দেখা যাচ্ছে, ববি সমুদ্র সৈকতের ধারে, খোলা চুল ও হালকা সাজে ক্যামেরাবন্দি হয়েছেন। সাহসী ও ফ্রেশ লুকে ধরা দেওয়া এই ছবিগুলো ভক্তদের মাঝে ইতোমধ্যে বেশ প্রশংসিত হয়েছে।
অভিনয়ের বাইরে ববির আরেকটি পরিচয় হলো ফিটনেস ফ্রিক। শরীরচর্চা, স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত বিশ্রাম—এই তিনটিকেই নিজের জীবনের অংশ করে তুলেছেন তিনি। তার ফিটনেস রুটিন দেখে অনেকে অনুপ্রাণিত হন বলেও মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ময়ূরাক্ষী’ সিনেমায় শেষবার দেখা গেছে ববিকে। যদিও বর্তমানে তিনি নতুন কোনো সিনেমায় যুক্ত নন, তবে সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয় থাকেন এবং নিয়মিত ছবি, ভিডিও এবং ব্যক্তিগত লাইফস্টাইল শেয়ার করছেন।