সিনেমায় অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব থাকেন বিদ্যা সিনহা মিম। মাঝে মধ্যেই অভিনেত্রী তার ভক্ত-অনুরাগীদের মাঝে একেক সময় একেক রূপে ধরা দেন। এবারও তার ব্যতিক্রম নয়।
কাজের ফাঁকে হুট করে দেশের বাইরে ছুটে গেছেন এই লাস্যময়ী অভিনেত্রী। আগে বহুবারই তাকে দেখা গেছে সমুদ্রসৈকতের নীরব-নিভৃত পরিবেশে সময় কাটাতে। সম্প্রতি আবারও ভক্তদের জন্য কিছু নতুন মুহূর্ত ভাগাভাগি করেছেন তিনি।

রবিবার দুপুরে মিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন একগুচ্ছ মনকাড়া ছবি। ছবিগুলোতে তাকে দেখা যাচ্ছে সমুদ্রের ধারে, একেবারে স্বচ্ছন্দ ও মোহনীয় লুকে। পরনে ছিল হালকা গোলাপি রঙের ফ্লোরাল প্রিন্টেড ড্রেস, চোখে স্টাইলিশ সানগ্লাস, খোলা চুলে পোজ দিয়েছেন ক্যামেরার সামনে।

বিদ্যা সিনহা মিম
সূর্যস্নাত সৈকতের আলো আর মিমের স্বাভাবিক সৌন্দর্য যেন ছবিগুলোকে আরও উজ্জ্বল করে তুলেছে। ক্যাপশনে কিছু না লিখলেও শুধুমাত্র একটি হৃদয় ইমোজিই যেন বলে দিচ্ছে তার ভেতরের প্রশান্তি।
যদিও ঠিক কোথায় ছবি তুলেছেন, তা জানা যায়নি, তবে প্রাকৃতিক পরিবেশ দেখে ধারণা করা যায়—তা দেশের বাইরে কোনো নিরিবিলি সমুদ্রতট।
উল্লেখ্য, বিদ্যা সিনহা মিম সর্বশেষ দেখা গেছেন রায়হান রাফীর আলোচিত সিনেমা ‘দামাল’-এ। মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন ছবি ‘দিগন্তে ফুলের আগুন’।