শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইস্টার্ন ব্যাংক পে-রোল সেবা পেল ট্রান্সকম ইলেকট্রনিক্স ও বাংলাদেশ ল্যাম্পস

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩৭৫ পড়া হয়েছে
ইস্টার্ন ব্যাংক ও ট্রান্সকম চুক্তি স্বাক্ষর

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) সম্প্রতি ট্রান্সকম ইলেকট্রনিক্স ও বাংলাদেশ ল্যাম্পস-এর কর্মীদের জন্য পূর্ণাঙ্গ পে-রোল ব্যাংকিং সুবিধা চালু করেছে। এই চুক্তির আওতায় কর্মীরা পাচ্ছেন বেতন অ্যাকাউন্ট পরিচালনা, ডেবিট ও ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, ইবিএল স্কাইব্যাংকিং ও ইবিএল কানেক্ট ডিজিটাল প্ল্যাটফর্মের মতো সুবিধাসমূহ।

সোমবার (৪ আগস্ট) ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইস্টার্ন ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ার এবং ট্রান্সকম ইলেকট্রনিক্স ও বাংলাদেশ ল্যাম্পস-এর প্রধান আর্থিক কর্মকর্তা রুহুল আমিন।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রান্সকম ইলেকট্রনিক্স-এর হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন মোহেদী হাসান বনি খান এবং ইবিএল-এর হেড অব পে-রোল ব্যাংকিং তৃষা তাকলিমাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারত্বের মাধ্যমে ইবিএল তাদের ডিজিটাল ব্যাংকিং পরিসেবা আরও বিস্তৃত করল, যা কর্মীদের জন্য আর্থিক ব্যবস্থাপনাকে করবে সহজ ও আধুনিক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024