শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার সারা দেশে এক দিনে ১,৫৯৩ জন

নাজমুল হাসান
  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৮৯ পড়া হয়েছে
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার সারা দেশে এক দিনে ১,৫৯৩ জন

পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার সারা দেশে এক দিনে  ১,৫৯৩ জন

রাজধানী ঢাকা ও সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১,৫৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ১,০০৫ জন বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৫৮৮ জন অন্যান্য অপরাধে অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

সোমবার (৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাৎ হোসাইন।

তিনি জানান, রবিবার (৩ আগস্ট) শুরু হওয়া বিশেষ অভিযানে দেশের বিভিন্ন স্থানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটক করা হয়। অভিযানের সময় একটি একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ এবং দেশীয় তৈরি একটি হাসুয়াও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এআইজি শাহাদাৎ আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে। পুলিশ নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালিয়ে যাবে, যাতে অপরাধীরা কোনোভাবেই পার না পায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024