শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক, উদ্বোধনের দিনেই রেকর্ড দাখিল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৭৯ পড়া হয়েছে
অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক

অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক, উদ্বোধনের দিনেই রেকর্ড দাখিল

২০২৫-২৬ করবর্ষের প্রথম দিনেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন ১০ হাজার ২০২ জন করদাতা। যা আগের বছরের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গত সোমবার (৪ আগস্ট) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করেন। এনবিআরের তথ্য অনুযায়ী, গত বছর ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর ই-রিটার্ন চালু হওয়ার প্রথম দিনে রিটার্ন দাখিল হয়েছিল মাত্র ২ হাজার ৩৪৪টি। সেই তুলনায় এবছর করদাতাদের সাড়া অভূতপূর্ব।

এনবিআর ৩ আগস্ট ২০২৫ তারিখে জারি করা এক আদেশে জানিয়েছে, এবার থেকে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ, শারীরিকভাবে অক্ষম, বিশেষ চাহিদাসম্পন্ন, প্রবাসী বাংলাদেশি করদাতা ও মৃত করদাতার আইনগত প্রতিনিধিদের বাইরে সকল ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক।

তবে কেউ যদি ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনজনিত কোনো সমস্যায় পড়েন, তবে সুনির্দিষ্ট যৌক্তিক কারণ উল্লেখ করে ৩১ অক্টোবর ২০২৫ এর মধ্যে উপকর কমিশনার বরাবর আবেদন করলে পেপার রিটার্ন জমা দেওয়ার সুযোগ মিলবে। অবশ্যই সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন প্রয়োজন হবে।

গত বছর পরীক্ষামূলকভাবে অনলাইনে বাধ্যতামূলক করার পর প্রায় ১৭ লাখ করদাতা ই-রিটার্ন দাখিল করেছিলেন। ঘরে বসে ব্যাংক ট্রান্সফার, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করা যাচ্ছে। এছাড়াও রিটার্ন দাখিলের পরপরই অটোমেটেড অ্যাকনলেজমেন্ট স্লিপ ও আয়কর সনদ প্রিন্ট করে নেওয়ার সুবিধাও রাখা হয়েছে।

এনবিআর জানিয়েছে, অনলাইনে কোনো সমস্যার সম্মুখীন হলে দ্রুত সমাধানের জন্য কল সেন্টারে যোগাযোগ করা যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024