শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

লাল কেল্লায় বাংলাদেশিদের গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৪২৭ পড়া হয়েছে
লাল কেল্লায় বাংলাদেশিদের গ্রেপ্তার: ভারতের দিল্লিতে লাল

লাল কেল্লায় বাংলাদেশিদের গ্রেপ্তার

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লায় জোর করে ঢোকার চেষ্টা করায় পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) এক সংবাদ সম্মেলনে দিল্লি পুলিশের উপ-কমিশনার রাজা ভাটিয়া এই তথ্য জানান।

তিনি বলেন, ৪ আগস্ট সকালে লাল কেল্লার ‘অ্যাক্সেস কন্ট্রোল পয়েন্ট’ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ওই পাঁচ যুবক। পরে তাদের আটক করা হয়। সবার বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে এবং কারো কাছেই বৈধ কোনো পরিচয়পত্র কিংবা প্রবেশের অনুমতিপত্র ছিল না।

পুলিশ সূত্র জানায়, আটককৃতরা জানান, তারা জানতেন না যে ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ জুলাই থেকে লাল কেল্লায় জনসাধারণের প্রবেশ বন্ধ থাকে। তারা কয়েক মাস আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং দিল্লিতে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন।

লাল কেল্লা ভারতের জাতীয় গুরুত্বসম্পন্ন স্থান হওয়ায় প্রতি বছর স্বাধীনতা দিবসের আগ মুহূর্তে নিরাপত্তা জোরদার করা হয়। এ অবস্থায় ওই পাঁচজনের এমন প্রবেশচেষ্টা নিয়ে নানান গুঞ্জন শুরু হয়েছে। যদিও পুলিশ এসব গুঞ্জনকে ভিত্তিহীন বলছে।

রাজা ভাটিয়া সাংবাদিকদের বলেন, “তাদের কাছ থেকে শুধু মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি নথি পাওয়া গেছে। কোনো ধরনের বিস্ফোরক বা সন্দেহজনক উপাদান উদ্ধার হয়নি। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024