শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পরীমণির প্রতিবাদ: “বাচ্চাদের নিয়ে কন্টেন্ট বানানো বন্ধ করুন”

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩০২ পড়া হয়েছে
পরীমণির প্রতিবাদ: “বাচ্চাদের নিয়ে কন্টেন্ট বানানো বন্ধ করুন”
পরীমণি

পরীমণির প্রতিবাদ: “বাচ্চাদের নিয়ে কন্টেন্ট বানানো বন্ধ করুন”

দত্তক কন্যা প্রিয়মকে নাকি পরিবারে ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী পরীমণি—এমন গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেইসঙ্গে অনেকে অভিযোগ তুলছেন, নিজের একমাত্র ছেলে পদ্মকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকলেও দত্তক মেয়েকে সামনে আনেন না পরীমণি।

পরীমণির প্রতিবাদ

পরীমণি

এসব বিতর্কে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলে ও মেয়েকে একসাথে খাওয়ানোর একটি ভিডিও পোস্ট করে জানান, তার ব্যক্তিগত জীবনে অতি উৎসাহী নাক গলানো বরদাস্ত করবেন না।

তিনি লেখেন, “কিছুদিন ধরে দেখছি কিছু অবাঞ্চিত মানুষ আমার মেয়েকে নিয়ে চিন্তিত। দত্তক বলে দাগিয়ে দেওয়া যেন এদের মজার বিষয়! মেয়েটা আমার—এই কথাটা বুঝে নিন। আমার সন্তানদের ছবি বা ভিডিও পোস্ট করা আমার ইচ্ছা, আপনাদের না।”

পরীমণির প্রতিবাদ

পরীমণি আরও বলেন, “আমি খেয়াল করেছি, মেয়ের ছবি দিলে কিছু কনটেন্ট শিকারী মানুষ ‘দত্তক’ শব্দ দিয়ে ক্লিকবেইট চালায়। আমার মেয়ে কোনো ব্যবসার উপাদান নয়। আমি ইচ্ছে হলে ছবি দেব, না হলে দেব না—এই সোজা কথা মেনে চলুন।”

পরীমণির প্রতিবাদ

পরীমণি

তিনি জানান, বর্তমানে দুই সন্তানকে তিনিই দেখাশোনা করেন এবং ঘরের কাজ থেকে শুরু করে রান্না পর্যন্ত নিজেই করেন। শুটিং বা অসুস্থতা ছাড়া অন্য কাউকে দায়িত্ব দেন না।

পরীর কথায় স্পষ্ট, তিনি চান না সন্তানদের নিয়ে ট্রোল, গুজব কিংবা অবাঞ্চিত কৌতূহল চলতে থাকুক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024