দেশের ব্যাংকিং খাতে দুর্নীতি ও অর্থপাচারের মাত্রা এতটাই ভয়াবহ যে তা বিশ্বে বিরল বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (৬ আগস্ট) সকালে মিরপুরে অবস্থিত কৃষি ব্যাংক স্টাফ কলেজে একটি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ড. সালেহউদ্দিন বলেন, “যেভাবে বাংলাদেশের ব্যাংক খাত থেকে অর্থ পাচার হয়েছে এবং যেভাবে দুর্নীতি হয়েছে, তা পৃথিবীর আর কোনো দেশে ঘটেনি। এটা দেশের জন্য খুবই লজ্জাজনক।”
তবে তিনি কৃষি ব্যাংকের প্রশংসা করে বলেন, “অন্যান্য ব্যাংকের তুলনায় কৃষি ব্যাংকের অবস্থা অনেকটাই ভালো। ব্যাংকটি এখনও কিছুটা শৃঙ্খলায় রয়েছে।”
তিনি আরও জানান, সরকারের মেয়াদ যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আর্থিক খাত সংস্কারে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে।