শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রাকুল প্রীতের মেকআপ টিপস অনুসরণ করুণ, ৫ মিনিটে রেডি হোন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩০৯ পড়া হয়েছে
রাকুল প্রীতের মেকআপ টিপস অনুসরণ করুণ, ৫ মিনিটে রেডি হোন

রাকুল প্রীতের মেকআপ টিপস অনুসরণ করুণ, ৫ মিনিটে রেডি হোন

অফিসের তাড়াহুড়ো কিংবা হঠাৎ পার্টির নিমন্ত্রণ—সময় কোথায় সাজার? কিন্তু বলিউড ও দক্ষিণী তারকা রাকুল প্রীত সিং জানেন, অল্প সময়ে কীভাবে নিজেকে পারফেক্টভাবে প্রস্তুত করা যায়।

সম্প্রতি, তিনি শেয়ার করেছেন তার ৫ মিনিটের মেকআপ রুটিন, যেটা অনুসরণ করলে আপনি মাত্র কয়েক মিনিটেই পেয়ে যাবেন পার্টি লুক কিংবা অফিস লুক!

➤ মেকআপের ধাপগুলো নিচে দেখুন—

🔸 ফাউন্ডেশন: প্রথমে তরল ফাউন্ডেশন মুখে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্রাশ থাকলে ভালো, না থাকলে আঙুল বা মেকআপ স্পঞ্জ দিয়েও করা যাবে।

🔸 কনসিলার: চোখের নিচে কালি কিংবা মুখের দাগ ঢাকতে কনসিলার ব্যবহার করুন। আঙুল দিয়েই ব্লেন্ড করুন।

🔸 কন্ট্যুরিং: কন্ট্যুর স্টিক দিয়ে গালের কাটা অংশ ও নাকের পাশে হালকা লাইন টেনে আঙুল দিয়ে ব্লেন্ড করুন—মুখ হবে শার্প!

🔸 ফেইস পাউডার: মেকআপ ঠিক রাখতে এবং রঙের ভারসাম্য আনতে ফেইস পাউডার ব্যবহার করুন।

🔸 আইশ্যাডো ও ব্লাশার: হাতে না থাকলে আঙুলেই আইশ্যাডো লাগান। গালে হালকা ব্লাশ দিন। নাকের ডগায়ও দিন হালকা ছোঁয়া।

🔸 লিপস্টিক ও মাশকারা: শেষ ধাপে লিপস্টিক এবং শুধু মাত্র মাশকারা ব্যবহার করুন চোখে—কাজল বা আইলাইনার ছাড়াও দারুণ লুক পাবেন।

রাকুলের এই ট্রিকসগুলো মেনে চললে আপনি যেকোনো ইমারজেন্সি মুহূর্তে হয়ে উঠবেন রেডি—তাও মাত্র ৫ মিনিটে!

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024