শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এলএনজি আমদানি বাংলাদেশ: সিঙ্গাপুর থেকে ৫১৭ কোটি টাকার গ্যাস চুক্তি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩৫৪ পড়া হয়েছে
এলএনজি আমদানি বাংলাদেশ

এলএনজি আমদানি বাংলাদেশ: সিঙ্গাপুর থেকে ৫১৭ কোটি টাকার গ্যাস চুক্তি

দেশের চলমান জ্বালানি চাহিদা পূরণে সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (৬ আগস্ট) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

এএমবিটিইউ প্রতি ১২.২৮৯ ডলারে এই এলএনজি আমদানির চূড়ান্ত চুক্তি হয়েছে। ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ গ্যাস সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড। এতে মোট খরচ হবে ৫১৭ কোটি ১৯ লাখ টাকা।

পেট্রোবাংলা জানায়, ২৩টি প্রতিষ্ঠানকে আহ্বান জানালে ৩টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। সর্বনিম্ন দরদাতা হওয়ায় আরামকো ট্রেডিংকে নির্বাচিত করা হয়। এলএনজি সরবরাহের সময় নির্ধারিত হয়েছে ২২ থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৫।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024