শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

স্বর্ণ ও রুপার দাম ৭ আগস্ট ২০২৫

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৪৭ পড়া হয়েছে
স্বর্ণ ও রুপার দাম ৭ আগস্ট ২০২৫ তারিখে ভরিতে ১,৫৭৪ টাকা কমেছে

স্বর্ণ ও রুপার দাম ৭ আগস্ট ২০২৫

দেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে ১,৫৭৪ টাকা। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১,৭১,৬০১ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে গত ২৪ জুলাই সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।

নতুন তালিকা অনুযায়ী—

২২ ক্যারেট স্বর্ণ: ১,৭১,৬০১ টাকা

২১ ক্যারেট স্বর্ণ: ১,৬৩,৭৯৮ টাকা

১৮ ক্যারেট স্বর্ণ: ১,৪০,৪০০ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণ: ১,১৬,১২৭ টাকা

স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
বর্তমান রুপার বাজারদর:

২২ ক্যারেট রুপা: ২,৮১১ টাকা

২১ ক্যারেট: ২,৬৮৩ টাকা

১৮ ক্যারেট: ২,২৯৮ টাকা

সনাতন রুপা: ১,৭২৬ টাকা

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।

চলতি ২০২৫ সালে এখন পর্যন্ত মোট ৪৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৯ বার দাম বেড়েছে, আর ১৬ বার কমেছে। গত বছর ২০২৪ সালে ৬২ বার দামের সমন্বয় হয়েছিল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024