পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড চীন থেকে তিন সেট আধুনিক ফ্যাব্রিক ডাইং মেশিন আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এ উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি প্রায় ৮ কোটি ৫৪ লাখ টাকার বিনিয়োগ করছে।
এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৬ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায়।
মেশিনগুলো চীনের নিউক্লিয়াস শাংহাই ইন্টারন্যাশনাল ট্রেড লিমিটেড থেকে আমদানি করা হবে, যার জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার ৮৮৯ মার্কিন ডলার। অর্থায়ন করবে এইচএসবিসি বাংলাদেশ লিমিটেড।
মেশিনগুলো গাজীপুরের কালিয়াকৈর এলাকার এপেক্স স্পিনিং ফ্যাক্টরিতে বসানো হবে এবং কোম্পানির নিজস্ব উৎপাদন কাজে ব্যবহৃত হবে। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের আগে বার্ষিক সাধারণ সভায় (AGM) শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রয়োজন হবে।