হিরো আলমের তৃতীয় স্ত্রী রিয়া মনি বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, তিনি তার স্বামী হিরো আলমকে ডিভোর্স দিয়েছেন।

রিয়া লেখেন, “পবিত্র কোরআন নিয়ে মিথ্যা বলা হিরো আলমের নিত্যদিনের কাজ। আত্মহত্যার নাটক করে একবার আমাকে ফিরিয়ে নেয়, আবার কিছু সময় পর চলে যায় অন্য নারীদের কাছে।”
রিয়া মনি স্পষ্ট জানান, এমন আচরণ কোনো স্ত্রী মেনে নেবে না বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদমাধ্যমকে তিনি জানান, “আমি হিরো আলমকে ডিভোর্স দিয়েছি। কাগজ পাঠানো হবে খুব শিগগিরই।”

ম্যাক্স অভির সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠলেও রিয়া জানান, তার সঙ্গে কোনো অনৈতিক সম্পর্ক নেই— কেবল বন্ধুত্ব। তবে ডিভোর্স প্রক্রিয়া সম্পন্ন হলে ভবিষ্যতে তাকে বিয়েও করতে পারেন, যদি উপযুক্ত মনে হয়।
অন্যদিকে, হিরো আলম কিছুদিন আগেই রিয়া মনি ও ম্যাক্স অভিকে নিয়ে ভিডিও প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, রিয়া তার অজান্তে অভির সঙ্গে কক্সবাজারে গিয়েছিলেন এবং সম্পর্ক গড়েছেন।

আত্মহত্যার নাটক, দাম্পত্য কলহ ও বারবার সম্পর্ক জোড়া লাগার পর অবশেষে চূড়ান্তভাবে আলাদা হচ্ছেন হিরো আলম ও রিয়া মনি।