শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ছেলের হাত ধরে বিয়ের পিঁড়িতে এই অভিনেত্রী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ পড়া হয়েছে

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার ব্যক্তিগত জীবনের কিছু বিশেষ মুহূর্ত শেয়ার করেছেন। তিনি জানান, ২০১৫ সালে তার প্রথম স্বামী আলি আসকারির সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে, ২০২৩ সালের অক্টোবরে ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ের দিন তার ছেলে আজলান তাকে মণ্ডপে নিয়ে যাওয়ার সময় হাত ধরে ছিলেন, যা মাহিরার জীবনের অন্যতম বিশেষ মুহূর্ত ছিল।

সেলিম করিম একজন সফল ব্যবসায়ী এবং ডিজে। মাহিরা তার সম্পর্কে বলেন, “আমি তাকে প্রথম দেখেই ভেবে নিয়েছিলাম যে, আমি এই মানুষটিকেই বিয়ে করব”। মাহিরা তার দ্বিতীয় বিয়ের পর আবারও মা হতে চলেছেন বলে গুঞ্জন রয়েছে।

মাহিরা খানের দ্বিতীয় বিয়ে এবং ব্যক্তিগত জীবনের এই বিশেষ মুহূর্তগুলো তার ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024