শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

উত্তরাখণ্ড প্রাকৃতিক বিপর্যয় দেখে সারা আলি খান ও উর্বশী রাউতের উদ্বেগ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৩৭০ পড়া হয়েছে
উত্তরাখণ্ড প্রাকৃতিক বিপর্যয় দেখে সারা আলি খান ও উর্বশী রাউতের উদ্বেগ

উত্তরাখণ্ড প্রাকৃতিক বিপর্যয় দেখে সারা আলি খান ও উর্বশী রাউতের উদ্বেগ

বলিউড অভিনেত্রী সারা আলি খান ওড়ে গাঁথা তার অভিনয় জীবন উত্তরাখণ্ডের সঙ্গে। ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে তিনি বলিউডে পা রাখেন, যা নির্মিত হয়েছিল ওই অঞ্চলের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পটভূমিতে। সেই স্মৃতি এখনো তার মনে গভীরভাবে জড়িয়ে আছে।

উত্তরাখণ্ড প্রাকৃতিক বিপর্যয় দেখে সারা আলি খান ও উর্বশী রাউতের উদ্বেগ

সারা আলি খান নিয়মিত কেদারনাথে যান এবং মহাদেবের পূজা করেন। তাই এই মুহূর্তে বিধ্বস্ত উত্তরাখণ্ডের খবর পেয়ে তিনি গভীরভাবে দুঃখিত ও উদ্বিগ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, “উত্তরাখণ্ডের বিপর্যয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমার গভীর সমবেদনা। আমি প্রার্থনা করি, তারা দ্রুত সুস্থতা লাভ করে এবং শক্তি ফিরে পান।”

উত্তরাখণ্ড প্রাকৃতিক বিপর্যয় দেখে সারা আলি খান ও উর্বশী রাউতের উদ্বেগ

উত্তরাখণ্ডে হঠাৎ ১২,৬০০ ফুট উচ্চতায় মেঘভাঙা বৃষ্টি ঘটে, যার ফলে হড়পা বানে উপত্যকা তছনছ হয়ে যায়। উত্তরকাশীর ধরালী গ্রাম ও হর্ষিল উপত্যকা মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে বিধ্বস্ত হয়েছে, যেখানে বহু বাড়ি ও হোটেল ধ্বংস হয়ে গেছে।

উত্তরাখণ্ড প্রাকৃতিক বিপর্যয় দেখে সারা আলি খান ও উর্বশী রাউতের উদ্বেগ

এই দূর্যোগের কিছু হৃদয়বিদারক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে সারা আলি খানও বিমর্ষ হয়েছেন। তিনি উত্তরকাশী জেলা আপদকালীন কেন্দ্র থেকে প্রকাশিত জরুরি ফোন নম্বর শেয়ার করেছেন, যাতে সাহায্যের প্রয়োজন হয় তাদের দ্রুত সেবা পাওয়া যায়।

উত্তরাখণ্ড প্রাকৃতিক বিপর্যয় দেখে সারা আলি খান ও উর্বশী রাউতের উদ্বেগ

এ পর্যন্ত ১৩০ জনকে উদ্ধার করা হয়েছে, তবে ধ্বংসস্তুপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা রয়েছে। হড়পা বান ছাড়াও উপত্যকায় কাদা ও মাটি ভেসে আসায় বিপর্যয়ের মাত্রা অনেক বেড়ে গেছে।

উত্তরাখণ্ড প্রাকৃতিক বিপর্যয়

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নিজেও পাহাড়ি অঞ্চলে বড় হওয়ায় উত্তরাখণ্ডের প্রতি তার গভীর আত্মিক সম্পর্ক রয়েছে। উর্বশী বলেন, “হরিদ্বারের মেয়ে হিসেবে আমি এই দুর্ঘটনায় মানুষের বেদনা বর্ণনা করতে পারব না।”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024