শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কুয়ালালামপুর বিমানবন্দর থেকে সোনা ও স্মার্টফোন চোরাচালানে চার বাংলাদেশি আটক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩৫৩ পড়া হয়েছে

কুয়ালালামপুর বিমানবন্দর থেকে সোনা ও স্মার্টফোন চোরাচালানে চার বাংলাদেশি আটক

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে সোনা ও স্মার্টফোন চোরাচালানের অভিযোগে চারজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (একেপিএস)।

স্থানীয় সময় গত শুক্রবার (৮ আগস্ট) একেপিএস বিমান নিরাপত্তা বিভাগের সহযোগিতায় প্রাথমিক গোয়েন্দা তথ্য ও প্রোফাইলিংয়ের মাধ্যমে তাদের আটক করে।

একেপিএসের এক বিবৃতিতে জানানো হয়, অভিযানের সময় মোট এক লাখ ৮৭ হাজার ৭৪২ রিঙ্গিত মূল্যের বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে তিনটি সোনার গয়না যার আনুমানিক মূল্য এক লাখ ৬০ হাজার রিঙ্গিত, ১২টি স্মার্টফোন যার মূল্য ২২ হাজার ৭০০ রিঙ্গিত, নগদ ৫ হাজার ৪২ রিঙ্গিত এবং পাঁচটি বাংলাদেশি নাগরিকের আন্তর্জাতিক পাসপোর্ট। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৫৯ ও ১৯৬৩ সালের ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারায় তদন্ত চলছে।

গ্রেফতারদের মধ্যে তিনজনকে পাসপোর্ট শর্ত লঙ্ঘনের অভিযোগে ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশন ৩৯(খ) ধারায়, অপর একজনকে ৬(১)(গ) ধারায় অপরাধ করার সন্দেহে আটক করা হয়েছে। গ্রেফতার ও মালামাল জব্দের পর একটি পুলিশ প্রতিবেদনও দাখিল করা হয়েছে।

একেপিএস আরও জানিয়েছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে গ্রেফতারদের সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ইউনিটে হস্তান্তর করা হয়েছে।

মালয়েশিয়ার এই সফল অভিযানের মাধ্যমে দেশের সীমান্তগুলোতে চোরাচালান প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর কার্যক্রম এবং সমন্বয়তার প্রমাণ পাওয়া গেছে। এটি দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024