শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্বচ্ছতা অভিযানে নিয়োগ প্রক্রিয়া সংস্কার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩৩৭ পড়া হয়েছে
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্বচ্ছতা অভিযানে নিয়োগ প্রক্রিয়া সংস্কার

ব্যাংকিং খাতে স্বচ্ছতা নিশ্চিত ও জনস্বার্থ রক্ষায় রেগুলেটরি কর্তৃপক্ষের নির্দেশনায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। সম্প্রতি বিভিন্ন নিয়ন্ত্রণকারী সংস্থা ও অডিট ফার্মের প্রতিবেদনে ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ায় কিছু অসঙ্গতি ধরা পড়ে।

এই প্রেক্ষিতে, ব্যাংকটি ১,৪১৪ জন কর্মকর্তার দক্ষতা মূল্যায়নের জন্য পরীক্ষা আয়োজন করে, যা পরিচালনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)। পরীক্ষায় উত্তীর্ণ ৮৬৪ জন কর্মকর্তাকে চাকরিতে বহাল রাখা হয়। অপরদিকে, ন্যূনতম নম্বর না পাওয়ায় ৫৪৭ জনকে বাংলাদেশ শ্রম আইন ও ব্যাংকের চাকরি বিধি অনুযায়ী অব্যাহতি দেওয়া হয়। এছাড়া, ৩ জন কর্মকর্তা পরীক্ষার পর স্বেচ্ছায় পদত্যাগ করেন।

সংস্কার কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো ব্যাংকের মানবসম্পদের মানোন্নয়ন এবং ভবিষ্যতের জন্য একটি দৃঢ় কাঠামো গড়ে তোলা। তবে অব্যাহতি পাওয়া কিছু কর্মকর্তা ২৮ জুলাই থেকে প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে দৈনিক বাংলা মোড়ে ব্যাংকের প্রবেশপথ অবরোধ করেন, যা ব্যাংকের কার্যক্রম ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024