শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পল্লী সঞ্চয় ব্যাংকের সিলেট শাখাগুলোর ব্যবস্থাপক সম্মেলন ২০২৫ সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৬৬ পড়া হয়েছে
পল্লী সঞ্চয় ব্যাংকের সিলেট শাখাগুলোর ব্যবস্থাপক সম্মেলন ২০২৫ সম্পন্ন

পল্লী সঞ্চয় ব্যাংকের সিলেট শাখাগুলোর ব্যবস্থাপক সম্মেলন ২০২৫ সম্পন্ন

সিলেটে শনিবার পল্লী সঞ্চয় ব্যাংকের সিলেট বিভাগের সকল শাখার ব্যবস্থাপকরা ‘ব্যবস্থাপক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ২০২৪-২৫ অর্থবছরের পারফরম্যান্স মূল্যায়ন এবং আগামী ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা প্রধান উদ্দেশ্য ছিল এই সম্মেলনের।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক ও বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু এবং মহাব্যবস্থাপক মো. আলাউদ্দিন।

অনুষ্ঠানে শাখা তত্ত্বাবধান ও পরিদর্শন বিভাগের মনিটরিং কর্মকর্তা এ এস এম নাহীদ আলীম, বোর্ড সচিব মুহাম্মদ আলী, আঞ্চলিক অফিসের কর্মকর্তা সঞ্জয় কুমার দত্ত, সিলেট বিভাগের সব শাখা ব্যবস্থাপক এবং পুরস্কৃত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে শাখাগুলোর কার্যক্রম পর্যালোচনা, মতবিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। অতিথিরা বলেন, ব্যবস্থাপনা ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সরাসরি সংলাপ ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় সহায়ক ভূমিকা রাখবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024