শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

জিরো রিটার্ন অবৈধ — করদাতাদের সতর্ক করল এনবিআর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৬৭ পড়া হয়েছে
জিরো রিটার্ন অবৈধ

জিরো রিটার্ন অবৈধ — করদাতাদের সতর্ক করল এনবিআর

আয়কর রিটার্নে ‘জিরো রিটার্ন’ নামে কোনো বৈধ পদ্ধতি নেই—এ কথা স্পষ্ট করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, করদাতারা যদি মিথ্যা বা শূন্য তথ্য দিয়ে রিটার্ন দাখিল করেন, তবে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে এবং এর জন্য সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।

রবিবার (১০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া কিছু বিভ্রান্তিকর পোস্টে দাবি করা হচ্ছে, রিটার্নের প্রতিটি ঘরে শূন্য লিখে রিটার্ন জমা দেওয়া সম্ভব। এসব বিভ্রান্তিতে পড়ে কিছু করদাতা তাদের প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় গোপন করে মিথ্যা তথ্য দাখিল করছেন—যা আইনত দণ্ডনীয় অপরাধ।

এনবিআর স্পষ্ট করেছে, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী করদাতাকে অবশ্যই তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় রিটার্নে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। কোনো ঘরে বা সব ঘরে শূন্য দেখিয়ে রিটার্ন দাখিল করা সম্পূর্ণ অবৈধ।

আইনের ৩১২ ও ৩১৩ ধারায় উল্লেখ আছে, অসত্য তথ্য প্রদান করলে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। করযোগ্য আয় না থাকলেও প্রকৃত তথ্য প্রদান বাধ্যতামূলক। মিথ্যা বা গোপন তথ্য দেওয়া গুরুতর আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

এনবিআর করদাতাদের সতর্ক করে বলেছে, আয়কর রিটার্নে সঠিক তথ্য প্রদান একজন নাগরিকের আইনগত ও নৈতিক দায়িত্ব। সবাইকে সৎভাবে রিটার্ন দাখিল করে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি এবং সামাজিক মাধ্যমে ছড়ানো ‘জিরো রিটার্ন’-এর মিথ্যা প্রচারণা থেকে দূরে থাকার অনুরোধ করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024