বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিস সহায়ক পদে ২৮৪ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। এ জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২৮৪
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে স্কুল সার্টিফিকেট (এসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: ০১ আগস্ট ২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা পানি উন্নয়ন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত নির্দেশনা দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১১ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৪টা পর্যন্ত।