শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আল-আরাফাহ ইসলামী ব্যাংক এসএমই প্রশিক্ষণ সফলভাবে শেষ, নতুন উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৬১ পড়া হয়েছে
আল-আরাফাহ ইসলামী ব্যাংক এসএমই প্রশিক্ষণ

আল-আরাফাহ ইসলামী ব্যাংক এসএমই প্রশিক্ষণ সফলভাবে শেষ, নতুন উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি

আল-আরাফাহ ইসলামী ব্যাংক এসএমই উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে শেষ করেছে। বাংলাদেশ ব্যাংকের স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের এসআইসিআইপি প্রকল্পের অংশ হিসেবে কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-তে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান রোববার (১০ আগস্ট) অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ শেষে ২৫ জন নতুন ও আগ্রহী উদ্যোক্তার হাতে সনদপত্র প্রদান করা হয় এবং তারা তাদের ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেন।

ব্যাংকের চলতি দায়িত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান বলেন, “উদ্যোক্তা উন্নয়ন এবং এসএমই সম্প্রসারণে আধুনিক কৌশল ও প্রযুক্তির ব্যবহার অপরিহার্য।”

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইসলাম বলেন, “উদ্যোক্তা হব, দেশ গড়ব এই মানসিকতা নিয়ে কাজ করলে কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব।”

যুগ্ম পরিচালক মোঃ আয়ুব আলী বলেন, “উদ্যমী উদ্যোক্তাদের ব্যাংকিং সহায়তা বৃদ্ধির মাধ্যমে ব্যবসায়িক সফলতা এবং কর্মসংস্থান সৃষ্টি সম্ভব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (এআইবিটিআই) প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারী, উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাফর, কোর্স কো-অর্ডিনেটর সাইফ মোহাম্মদ জুলকার নাইন সহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ব্যবসা পরিকল্পনা, ব্যবস্থাপনা, বিপণন কৌশল, আর্থিক পরিকল্পনা, নৈতিকতা ও উদ্যোক্তা মনোভাব সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024