শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আন্তঃব্যাংক লেনদেন এক মাসে কমল ৬৮ হাজার কোটি টাকা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৭০ পড়া হয়েছে
আন্তঃব্যাংক লেনদেন এক মাসে কমল ৬৮ হাজার কোটি টাকা

আন্তঃব্যাংক লেনদেন এক মাসে কমল ৬৮ হাজার কোটি টাকা

আন্তঃব্যাংকে বাণিজ্যিক ব্যাংকগুলোর লেনদেন গত এপ্রিল মাসে উল্লেখযোগ্যভাবে কমেছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা যায়, মার্চ মাসে আন্তঃব্যাংকে লেনদেন হয়েছিল ৭ লাখ ৪৬ হাজার কোটি টাকা, যা এপ্রিল মাসে নেমে আসে ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকায়। অর্থাৎ, এক মাসে লেনদেন কমেছে ৬৮ হাজার কোটি টাকা।

তবে আগের বছরের একই সময়ের তুলনায় লেনদেন বেড়েছে। ২০২৪ সালের এপ্রিলে আন্তঃব্যাংক লেনদেন ছিল ৬ লাখ ১৭ হাজার কোটি টাকা, যা চলতি বছরের এপ্রিলে দাঁড়িয়েছে ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকা—এক বছরে বৃদ্ধি ৬১ হাজার কোটি টাকা।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসলামি শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর আন্তঃব্যাংক লেনদেন কমার হার আরও বেশি। গত বছরের এপ্রিলে এসব ব্যাংকের লেনদেন ছিল ৮২ হাজার কোটি টাকা, যা চলতি বছরের এপ্রিলে নেমে এসেছে ৪৯ হাজার কোটি টাকায়। এক বছরে কমেছে ৩৩ হাজার কোটি টাকা। মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে কমেছে ৭ হাজার কোটি টাকা।

বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যবসায়িক মন্দা, তারল্য সংকট এবং ব্যাংকগুলোর পারস্পরিক আস্থার ঘাটতিই এই লেনদেন হ্রাসের মূল কারণ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024