শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শমী কায়সার জামিন পেলেন উত্তরা হত্যাচেষ্টা মামলায়

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২২৫ পড়া হয়েছে
শমী কায়সার জামিন পেলেন উত্তরা হত্যাচেষ্টা মামলায়

শমী কায়সার জামিন পেলেন উত্তরা হত্যাচেষ্টা মামলায়

রাজধানীর উত্তরা পূর্ব থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১১ আগস্ট) এক আবেদনের শুনানি শেষে আদালত এ জামিন মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, চলতি বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে টঙ্গী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফ গুলিবিদ্ধ হন। উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় মিছিল চলাকালে গুলি জুবায়েরের বাম কাঁধে লাগে। পরে চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন।

এ ঘটনায় ২২ আগস্ট জুবায়ের ১১ জনের নাম উল্লেখ করে এবং ১৫০-২০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় সন্দেহভাজন আসামিদের মধ্যে শমী কায়সারের নামও ছিল।

গত ৫ নভেম্বর রাতে উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পাঠানো হয়। পরে হাইকোর্ট থেকে জামিন পেলেও আপিল বিভাগের আদেশে তা স্থগিত হয়। সর্বশেষ হাইকোর্ট আবারও তাকে জামিন দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024