বিশ্ববাজারে আবারও ক্রিপ্টোকারেন্সির দামে ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে। বিশেষ করে বিটকয়েন, ইথেরিয়াম, বাইন্যান্স কয়েন এবং সোলানার মূল্য গত এক সপ্তাহে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বছরের তুলনায় বিটকয়েনের দাম বেড়েছে ১০৫ শতাংশেরও বেশি। বর্তমানে এই শীর্ষস্থানীয় ডিজিটাল মুদ্রাটি লেনদেন হচ্ছে প্রায় ১ লাখ ২০ হাজার ৬০০ ডলারে, যা এক সপ্তাহে প্রায় ৬.১১% বৃদ্ধি।
ইথেরিয়ামের মূল্যও বেড়েছে লক্ষণীয় হারে। বর্তমানে প্রতি ইথেরিয়ামের দাম ৪ হাজার ২০৭ ডলার, যা সপ্তাহের ব্যবধানে ১৫.৬৬% প্রবৃদ্ধি নির্দেশ করে।
বাইন্যান্স কয়েন এক সপ্তাহে প্রায় ৬.৭১% বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে ৮০০ ডলারের কাছাকাছি। একই সময়ে সোলানার দাম বেড়েছে ৯.৪৫%, বর্তমানে যার মূল্য প্রায় ১৭৯.৬০ ডলার।
বিশ্লেষকদের মতে, বিশ্বব্যাপী বিনিয়োগ বৃদ্ধি এবং ক্রিপ্টো মার্কেটে আগ্রহ বাড়তে থাকায় এসব ডিজিটাল সম্পদের মূল্য ক্রমাগত ঊর্ধ্বমুখী হচ্ছে।