শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মুজিব সিনেমায় বাঁধন, সুযোগ না পেয়ে কেঁদেছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৫৫ পড়া হয়েছে
মুজিব সিনেমায় বাঁধন

মুজিব সিনেমায় বাঁধন, সুযোগ না পেয়ে কেঁদেছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন

শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ কাজের সুযোগ না পাওয়ায় অঝোরে কেঁদেছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দু’বার অডিশন দিয়েও নির্বাচিত না হওয়ায় তিনি ভীষণ ভেঙে পড়েছিলেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা মনে করে বাঁধন বলেন,

“আমি তো অডিশন দিয়েছি, দু’বার দিয়েছি। রিজেক্ট হয়ে অনেক কান্না করেছি। শ্যাম বেনেগালের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। যখন আমাকে রিজেক্ট করল, তখন হাউমাউ করে কেঁদেছিলাম।”

তিনি জানান, পরে পরিবারের কাছ থেকে সান্ত্বনা পেলেও অপমানজনক আচরণই তার কষ্টের মূল কারণ ছিল। বাঁধনের ভাষায়,

“কষ্টটা ছিল, তারা শুধু আমাকে রিজেক্ট করেনি, বাজেভাবে অপমান করেছিল। তবে যখন সিনেমার ট্রেলার আর ছবি দেখলাম, তখন মনে হয়েছে না করাটাই ভালো হয়েছে।”

‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত এই অভিনেত্রী বলেন, এক আত্মীয় তাকে জানিয়েছিলেন—এ সিনেমায় অভিনয় না করায় তিনি বরং ভালোই করেছেন।

উল্লেখ্য, ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তির পর থেকেই সমালোচনার মুখে পড়ে। বিশাল বাজেটের হলেও শৈল্পিক মান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সিনেমায় শেখ মুজিবের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, আর তার স্ত্রী বেগম ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। এছাড়া অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরীসহ অনেকে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024