ব্রিটিশ কাউন্সিলের সহযোগী প্রতিষ্ঠান ফিউচারএড করপোরেশন লিমিটেড ‘কাউন্সেলর (আইইএলটিএস কোর্স ও রেজিস্ট্রেশন)’ পদে জনবল নিয়োগ দিচ্ছে। ঢাকার বনানী ও ধানমন্ডি অফিসে মোট ৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
এই পদে আবেদন করার জন্য বয়স হতে হবে ২৪–৩০ বছরের মধ্যে এবং থাকতে হবে অন্তত ১–৩ বছরের অভিজ্ঞতা। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন হবে ৩৫,০০০ থেকে ৪০,০০০ টাকা।
আবেদনকারীদের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (আইইউবি), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে উত্তীর্ণ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
চাকরির দায়িত্ব হবে—আইইএলটিএস কোর্স প্রচার ও বিক্রি, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন–প্রক্রিয়ায় সহায়তা, কোর্স সংক্রান্ত তথ্য প্রদান, সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রক্ষা, এবং নির্ধারিত বিক্রয় লক্ষ্য অর্জন। এটি পূর্ণকালীন অফিস-ভিত্তিক চাকরি।