শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাবেক গভর্নরদের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২১৯ পড়া হয়েছে
সাবেক গভর্নরদের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

সাবেক গভর্নরদের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর এবং ছয়জন ডেপুটি গভর্নরের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সব ব্যাংককে পাঠানো চিঠিতে তাদের লেনদেনের বিবরণ, অ্যাকাউন্ট খোলার ফরম ও কেওয়াইসি সহ যাবতীয় তথ্য জমা দিতে বলা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে ব্যাংকগুলোকে এ সংক্রান্ত নির্দেশনা দেয় বিএফআইইউ।

তথ্য চাওয়ার তালিকায় রয়েছেন সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ফজলে কবির এবং আব্দুর রউফ তালুকদার। এদের মধ্যে আওয়ামী লীগ সরকার পতনের পর আতিউর রহমান বিদেশে গেছেন এবং আব্দুর রউফ তালুকদার পলাতক অবস্থায় গত বছরের ৭ আগস্ট ই-মেইল দিয়ে পদত্যাগ করেছিলেন।

এছাড়া ছয়জন সাবেক ডেপুটি গভর্নরের মধ্যে আছেন- দুর্নীতি মামলায় বর্তমানে কারাগারে থাকা এস কে সুর চৌধুরী, সাবেক বিএফআইইউ প্রধান মো. মাসুদ বিশ্বাস, তার আগে দীর্ঘদিন প্রধান থাকা আবু হেনা মো. রাজী হাসান, এসএম মনিরুজ্জামান, কাজী ছাইদুর রহমান ও আবু ফরাহ মো. নাছের।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে তিন কর্মদিবসের মধ্যে এ তথ্য বিএফআইইউতে পাঠাতে হবে। কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকলে সেটির তথ্যও জমা দিতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024