শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নুসরাত ফারিয়ার দশ বছরের প্রেমের ইতি, জীবনের কঠিনতম সিদ্ধান্ত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২০৬ পড়া হয়েছে
নুসরাত ফারিয়ার দশ বছরের প্রেমের ইতি, জীবনের কঠিনতম সিদ্ধান্ত
নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়ার দশ বছরের প্রেমের ইতি, জীবনের কঠিনতম সিদ্ধান্ত

দীর্ঘ দশ বছরের প্রেমের ইতি টেনে বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ২০২০ সালের মার্চে প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে আনুষ্ঠানিক বাগদান সম্পন্ন হলেও কিছুদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন তিনি।

তিন বছর আগে দেওয়া এক ফেসবুক পোস্টে ফারিয়া লিখেছিলেন— “আমরা তিন বছর আগে বাগদানের ঘোষণা দিয়েছিলাম। অনেক ভাবনা-চিন্তার পর আমি ও রনি আমাদের ৯ বছরের সম্পর্কের ইতি টানছি। আমাদের মধ্যে যে বোঝাপড়া ও বন্ধুত্ব রয়েছে, তা ভবিষ্যতেও থাকবে।”

সম্প্রতি এক সাক্ষাৎকারে নুসরাত জানান, বাগদান ভাঙা তার জীবনের অন্যতম বড় সিদ্ধান্ত। ছোটবেলা থেকে রনির সঙ্গে সম্পর্ক থাকায় একসঙ্গে সময় কাটানো, থাকা—এসবের সঙ্গে অভ্যস্ত ছিলেন তিনি। তাই বিচ্ছেদ ছিল তার জন্য কঠিনতম সিদ্ধান্ত।

অভিনেত্রীর ভাষায়— “রনি জানতে চেয়েছিল আমি একসঙ্গে থাকতে চাই কিনা, কিন্তু আমাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ ছিল না। ১০ বছরের সম্পর্ক থেকে বেরিয়ে আসা সহজ ছিল না। সাহস সঞ্চয় করতে প্রায় চার বছর লেগেছে।”

বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েন নুসরাত ফারিয়া। তিনি জানান, অবসাদের কারণে তিন মাস কোনো কাজ করেননি এবং এখনও মানসিক চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া সম্প্রতি এক বিতর্কিত ঘটনার জেরে একদিনের জন্য জেল হেফাজতেও থাকতে হয় তাকে। বর্তমানে ধীরে ধীরে তিনি স্বাভাবিক জীবনে ফিরছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024