শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ ২০২৫: বিএমইউতে ৮০০ পদে আবেদন শুরু

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৫১৫ পড়া হয়েছে
সিনিয়র স্টাফ নার্স নিয়োগ ২০২৫: বিএমইউতে ৮০০ পদে আবেদন শুরু

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ ২০২৫: বিএমইউতে ৮০০ পদে আবেদন শুরু

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) দশম গ্রেডে ৮০০ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেবে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রিধারী প্রার্থীরা এবং যাঁরা বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে নিবন্ধিত, তারা আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীরা ১৫ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. নজরুল ইসলাম।

পদের বিবরণ

  • পদের নাম: সিনিয়র স্টাফ নার্স

  • পদসংখ্যা: ৮০০

  • বেতন স্কেল: ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা

যোগ্যতা ও শর্তাবলি

  • শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং

  • বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

  • বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

  • আবেদন ফি: ৫০০ টাকা

সংরক্ষিত কোটা

  • ৯৩% পদ মেধা ভিত্তিতে

  • ৭% পদ সংরক্ষিত: মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান (৫%), ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (১%), শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ (১%)

আবেদন প্রক্রিয়া ও নির্দেশনা

আবেদনকারীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করবেন। আবেদন সময় পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর এবং প্রযোজ্য সনদপত্র আপলোড করতে হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদপত্র এবং গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে অনুমতিপত্র দেখাতে হবে।

বিশ্ববিদ্যালয় নিয়োগ প্রক্রিয়ার সময় বিজ্ঞপ্তি বাতিল বা পদসংখ্যা পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করে। ভুল বা মিথ্যা তথ্য প্রমাণিত হলে আবেদন বা নিয়োগ বাতিল হতে পারে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024