শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মোহাম্মদ আকবর হোসেন ব্রাসেলসে মিনিস্টার (কাস্টমস) পদে নিয়োগ পেলেন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩৪৩ পড়া হয়েছে
মোহাম্মদ আকবর হোসেন ব্রাসেলসে

মোহাম্মদ আকবর হোসেন ব্রাসেলসে মিনিস্টার (কাস্টমস) পদে নিয়োগ পেলেন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আকবর হোসেনকে ব্রাসেলসে মিনিস্টার (কাস্টমস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডারের এই কর্মকর্তা বর্তমানে এনবিআরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে ঢাকা থেকে বদলি করে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে মিনিস্টার (কাস্টমস) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এই সংক্রান্ত অনুলিপি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, এনবিআরের সদস্যবৃন্দ, কাস্টমস ও ভ্যাট কমিশনারেট, ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ব্রাসেলস) স্থায়ী প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে সই করেন এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১) মোহাম্মদ আবুল মনসুর।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024