শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এভারগ্র্যান্ডে ডিলিস্টিং: চীনের আবাসন খাতের সংকটের গভীর প্রতিফলন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৯০ পড়া হয়েছে
এভারগ্র্যান্ডে ডিলিস্টিং: চীনের আবাসন খাতের সংকটের গভীর প্রতিফলন

এভারগ্র্যান্ডে ডিলিস্টিং: চীনের আবাসন খাতের সংকটের গভীর প্রতিফলন

চীনের বৃহৎ আবাসন প্রতিষ্ঠান এভারগ্র্যান্ডে আগামী ২৫ আগস্ট থেকে হংকং স্টক এক্সচেঞ্জ থেকে তালিকামুক্ত (ডিলিস্টেড) হতে যাচ্ছে। এই ঘটনা দেশটির রিয়েল এস্টেট খাতের দীর্ঘস্থায়ী সংকটের আরও স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ইউরো নিউজের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এভারগ্র্যান্ডে একসময় চীনের দ্বিতীয় বৃহত্তম রিয়েল এস্টেট কোম্পানি ছিল। ঋণের মাধ্যমে দ্রুত ব্যবসা সম্প্রসারণ করে প্রতিষ্ঠানটি আবাসনের পাশাপাশি বৈদ্যুতিক গাড়ি, থিম পার্ক ও পানীয় শিল্পেও বিনিয়োগ করে।

কিন্তু ২০২০ সালে চীনা সরকার আবাসন খাতে অতিরিক্ত ঋণনির্ভরতা নিয়ন্ত্রণে কঠোর নীতি প্রণয়ন করলে এভারগ্র্যান্ডে তীব্র অর্থসঙ্কটে পড়ে। এক পর্যায়ে প্রতিষ্ঠানটি ঋণ শোধে ব্যর্থ হয়।

২০২৪ সালের জানুয়ারিতে আদালত কোম্পানিটির সম্পদ অবসায়নের নির্দেশ দেয়। তখন এভারগ্র্যান্ডের দেনা প্রায় ৩০ হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছায়, যা বিশ্বের অন্যতম বৃহৎ কর্পোরেট ঋণ হিসেবে বিবেচিত।

হংকং স্টক এক্সচেঞ্জের নিয়ম অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানের শেয়ার টানা ১৮ মাস লেনদেন স্থগিত থাকলে তা তালিকামুক্ত করা যায়। ২০২৪ সালের ২৯ জানুয়ারি থেকে এভারগ্র্যান্ডের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।

৮ আগস্ট স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ ডিলিস্টিংয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটিকে জানায়। এভারগ্র্যান্ডে জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপিল করবে না।

তালিকামুক্তির পর কোম্পানির শেয়ার সার্টিফিকেটগুলো বৈধ থাকলেও, তা কোনো স্টক এক্সচেঞ্জে কেনাবেচা করা যাবে না।

বিশ্লেষকরা বলছেন, একসময় চীনের অর্থনীতির প্রধান চালিকাশক্তি ছিল আবাসন খাত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মূল্যপতন, বিনিয়োগ সংকট ও দেউলিয়ার প্রবণতা আর্থিক ব্যবস্থাকে চাপে ফেলেছে। সরকারের সহায়তা থাকলেও খাতে আস্থা ফিরছে না, ফলে মন্দা অব্যাহত এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি হুমকির মুখে পড়ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024