শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনা: শিক্ষিকা মাহফুজার মৃত্যু, নিহত ৩৫ জন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২২০ পড়া হয়েছে
মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনা: শিক্ষিকা মাহফুজার মৃত্যু, নিহত ৩৫ জন

মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনা: শিক্ষিকা মাহফুজার মৃত্যু, নিহত ৩৫ জন

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় ৪৫ বছর বয়সী শিক্ষিকা মাহফুজা মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মাহফুজার শরীরের প্রায় ২৫ শতাংশ দগ্ধ ছিল এবং শ্বাসনালীও পুড়ে গিয়েছিল। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৯ জন মারা গেছেন, ২৩ জন এখনও চিকিৎসাধীন, এবং ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সবমিলিয়ে প্রাণহানি হয়েছে ৩৫ জনের, যাদের অধিকাংশই শিশু।

উল্লেখ্য, এই দুর্ঘটনা ঘটেছিল ২১ জুলাই, যখন উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ ৩৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024