শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সিরিয়ায় স্থিতি আনতে কী আলোচনা হলো এরদোগান-পেজেশকিয়ানের মধ্যে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৭ পড়া হয়েছে

ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনের সমাবেশ বা ডেভেলপিং-৮ সমাবেশে যোগ দিতে মিশরের কায়রোতে অবস্থান করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। বৃহস্পতিবার ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে সিরিয়ায় স্থিতিশীলতা নিশ্চিতের পক্ষে জোর দিয়েছেন এরদোগান।

পেজেশকিয়ানের সঙ্গে এরদোগানের আলোচনার বিষয়বস্তু নিয়ে তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টরেট বলেন, ‘প্রেসিডেন্ট এরদোয়ান উল্লেখ করেছেন- সিরিয়ার স্থিতিশীলতা সমগ্র অঞ্চলের স্থিতিশীলতা এবং নিরাপত্তার কাজ করবে। আর সিরিয়ার দ্রুত পুনরুদ্ধার সব আঞ্চলিক ও আন্তর্জাতিক নেতাদের অবদানের মাধ্যমে অর্জিত হতে পারে।’

এরদোগান সিরিয়ার পুনর্মিলন এবং দেশের ‘আঞ্চলিক অখণ্ডতা ও ঐক্য’ পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি সন্ত্রাসমুক্ত একটি সিরিয়া প্রতিষ্ঠার জন্য আশাবাদ ব্যক্ত করেছেন। যেখানে সব ধর্মীয় সম্প্রদায় এবং জাতিগত গোষ্ঠী শান্তিতে পাশাপাশি বসবাস করতে পারবে। সেই সঙ্গে এরদোগান এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য তুর্কি-ইরান সম্পর্কও গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ভবিষ্যৎ সরকারে সব (সিরিয়ান) গোষ্ঠীর অংশগ্রহণ ও বিভিন্ন বিশ্বাস ও ধর্মের প্রতি শ্রদ্ধার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি গত ১৪ মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে বিশেষ করে গাজা এবং দক্ষিণ লেবানন এবং এখন… সিরিয়ায়, ইসরাইলের ব্যাপক হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে জানান।

এ ব্যাপারে এরদোগানকে পেজেশকিয়ান বলেন, ‘এটা আমাদের ধর্মীয়, আইনগত এবং মানবিক দায়িত্ব; সংঘাতপূর্ণ অঞ্চলে যারা ভুগছেন তাদের আরও ক্ষতি প্রতিরোধ করা।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024