রাজধানীসহ দেশের বাজারে নিত্যপণ্যের দাম একের পর এক বাড়তে থাকায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। মাছ-মাংসের দাম অনেক আগেই সীমিত আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে, এবার সেই চাপ এসে পড়েছে সবজির বাজারেও। কয়েকটি কম দামের সবজি বাদে অধিকাংশ সবজির দাম এখন ৮০ টাকার ওপরে, যা ক্রেতাদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে খিলক্ষেত, নয়াবাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহ ব্যবধানে শাক-সবজি, মাছ, মাংস, ডিম—সব কিছুর দাম বেড়েছে।
বেগুন: ১০০–২০০ টাকা (তিন সপ্তাহ আগে ছিল ৬০–১৪০ টাকা)
করলা, বরবটি, কাঁকরোল: ১০০–১২০ টাকা
আমদানি করা টমেটো: ১৬০–১৮০ টাকা
পটোল, ঢ্যাঁড়স, ঝিঙা: ৮০–১০০ টাকা
চিচিঙা, ধুন্দুল, কচুমুখি: ৬০–৮০ টাকা
মিষ্টিকুমড়া, পেঁপে, কাঁচকলাসহ কিছু সবজি: ৫০ টাকার নিচে
লাউ: ৭০–৮০ টাকা (প্রতি পিস)
চালকুমড়া: ৫০–৭০ টাকা (প্রতি পিস)
কাঁচা মরিচ: ২০০–২৪০ টাকা
ইলিশ (১ কেজি): ২,২০০ টাকা
ইলিশ (৫০০–৬০০ গ্রাম): ১,৬০০ টাকা
ইলিশ (৭০০–৮০০ গ্রাম): ১,৮০০ টাকা
ইলিশ (১.৫ কেজি): ৩,০০০–৩,২০০ টাকা
বোয়াল: ৭৫০–৯০০ টাকা
কোরাল: ৮৫০ টাকা
আইড়: ৭০০–৮০০ টাকা
রুই: ৩৮০–৪৫০ টাকা
কাতল: ৪৫০ টাকা
তেলাপিয়া: ১৮০–২২০ টাকা
পাঙাশ: ১৮০–২৩0 টাকা
কৈ: ২০০–২২০ টাকা
পাবদা/শিং: ৪০০–৫০০ টাকা
চাষের ট্যাংরা: ৭৫০–৮০০ টাকা
কাঁচকি: ৬৫০–৭০০ টাকা
মলা: ৫০০–৫৫০ টাকা
ব্রয়লার: ১৭০ টাকা (কেজিতে ১০ টাকা বৃদ্ধি)
সোনালি: ৩২০–৩৪০ টাকা
দেশি মুরগি: ৬০০–৭০০ টাকা
সাদা লেয়ার: ৩১০ টাকা
লাল লেয়ার: ৩২০ টাকা
হাঁস: ৫০০–৬০০ টাকা (প্রতি পিস)
গরুর মাংস: ৭৫০–৮০০ টাকা
খাসির মাংস: ১,২০০ টাকা
ছাগলের মাংস: ১,১০০ টাকা
লাল ডিম: ১৪৫–১৫০ টাকা (ডজন)
সাদা ডিম: ১৩৫–১৪০ টাকা
হাঁসের ডিম: ২৩০ টাকা (ডজন)
খুচরা: ৮৫–৯০ টাকা (পাইকারিতে দাম কিছুটা কমলেও খুচরায় কমেনি)
বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি মো. ইমরান মাস্টার জানিয়েছেন, বর্তমানে “লিন সিজন” বা কম উৎপাদনের মৌসুম চলছে। বৃষ্টিপাত বেশি হওয়ায় জমিতে সবজি চাষ কম হয়েছে, ফলে সরবরাহ কমে গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মো. ওবায়দুর রহমান মণ্ডল জানান, নতুন মৌসুমি সবজি অক্টোবর থেকে বাজারে আসবে, তখন দাম কিছুটা কমতে পারে।