শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

গার্ডিয়ান লাইফ ছয় মাসে ২৪৮ কোটি টাকার দাবি নিষ্পত্তি করল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৯৮ পড়া হয়েছে

গার্ডিয়ান লাইফ ছয় মাসে ২৪৮ কোটি টাকার দাবি নিষ্পত্তি করল

২০২৫ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তাদের গ্রাহকদের জন্য ২৪৮ কোটি ৮১ লাখ টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যমতে, এর মধ্যে মৃত্যু দাবির জন্য পরিশোধ করা হয়েছে ১৩৮ কোটি ৩৯ লাখ টাকা, স্বাস্থ্য বিমা দাবিতে ৯৫ কোটি ৯৩ লাখ টাকা এবং পলিসি মেয়াদপূর্তি ও অন্যান্য দাবিতে ১৪ কোটি ৪৯ লাখ টাকা।

গার্ডিয়ান লাইফ দাবি নিষ্পত্তিতে দ্রুততম সেবা প্রদানের প্রতিশ্রুতি বজায় রেখেছে। বর্তমানে তারা মোট দাবির প্রায় ৯৫ শতাংশ মাত্র তিন কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি করছে। এই ধারাবাহিকতা দেশের বিমা খাতে গার্ডিয়ানের অবস্থানকে আরও শক্তিশালী করেছে এবং গ্রাহকদের আস্থা বাড়িয়েছে।

বর্তমানে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ গার্ডিয়ানের ইন্স্যুরেন্স সুরক্ষা পাচ্ছেন। এর মধ্যে পাঁচ শতাধিক দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মী অন্তর্ভুক্ত। গ্রাহকদের মধ্যে রয়েছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিদেশি দূতাবাস, বহুজাতিক কোম্পানি, এনজিও, ব্যবসায়ী গোষ্ঠী, বায়িং হাউস এবং তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠানসহ আরও অনেকে।

দেশজুড়ে ৫০০-এর বেশি হাসপাতালের সঙ্গে গার্ডিয়ানের অংশীদারিত্ব রয়েছে, যা গ্রাহকদের দ্রুত চিকিৎসা সুবিধা ও দাবি নিষ্পত্তির প্রক্রিয়া সহজ করেছে। এছাড়া ১৬৬২২ নম্বরে ২৪ ঘণ্টা গ্রাহকসেবা চালু থাকায় পলিসিধারীরা যেকোনো সময় সহায়তা পাচ্ছেন।

গার্ডিয়ানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম এফসিএ বলেন,

“দ্রুত ও নির্ভরযোগ্য দাবি নিষ্পত্তি আমাদের গ্রাহকদের প্রতি অঙ্গীকারের প্রমাণ। এটি তাদের আস্থা বাড়াবে এবং গার্ডিয়ানের প্রতি বিশ্বাস আরও দৃঢ় করবে। আমরা এমন একটি শক্তিশালী পরিচালন ব্যবস্থা গড়ে তুলেছি, যা দাবি নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করেছে। প্রয়োজনের মুহূর্তে গ্রাহকরা যেন দ্রুত আর্থিক সহায়তা পান, সেটিই আমাদের মূল লক্ষ্য।”

প্রতিষ্ঠানটি ইনস্যুরটেক, মাইক্রোইনস্যুরেন্স ও ব্যাংকাস্যুরেন্স খাতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের মাধ্যমে দেশের বিমা খাতকে আরও আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে কাজ করছে। কোটি মানুষের জন্য সহজপ্রাপ্য ও আধুনিক বিমা সুরক্ষা নিশ্চিত করাই গার্ডিয়ানের মূল অঙ্গীকার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024