বাংলাদেশ ব্যাংক তার টাকা জাদুঘর বিভাগের জন্য সহকারী কিপার (রসায়নাগার সংরক্ষণ) পদে চুক্তিভিত্তিক খণ্ডকালীন জনবল নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। পদটি একক এবং নির্বাচিত প্রার্থী ৩১ জুলাই ২০২৮ পর্যন্ত চুক্তিভিত্তিকভাবে কাজ করবেন।
পদের বিবরণ:
প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক
পদের নাম: সহকারী কিপার (রসায়নাগার সংরক্ষণ)
পদ সংখ্যা: ১টি
চুক্তির ধরন: খণ্ডকালীন
কর্মঘণ্টা: সপ্তাহে প্রতি কর্মদিবসে ন্যূনতম ৫ ঘণ্টা
চুক্তির মেয়াদ: যোগদানের তারিখ থেকে ৩১ জুলাই ২০২৮ পর্যন্ত
বেতন: মাসিক ৩৫,০০০ টাকা (প্রচলিত হারে আয়কর কর্তন করা হবে)। চুক্তিকালীন সময়ে বর্ধিত বেতন, ভাতা, ইনক্রিমেন্ট, বোনাস বা পদোন্নতি প্রযোজ্য হবে না।
যোগ্যতা:
স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে রসায়নবিদ্যায় ৪ বছরের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
বয়স: ১ জুলাই ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর।
আবেদন প্রক্রিয়া:
আবেদনপত্রে পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ও সম্প্রতি ইস্যুকৃত নাগরিকত্ব সনদসহ সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র প্রেরণ করা যাবে ডাকযোগে, সরাসরি অথবা ই-মেইলে: gm.hrd@bb.org.bd
ঠিকানা: পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০