শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ওয়ালটন প্লাজা কিস্তি ক্রেতা সুরক্ষানীতি : মৃত গ্রাহকের পরিবার পেল নগদ সহায়তা ও ঋণ মওকুফ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৮০ পড়া হয়েছে
ওয়ালটন প্লাজা কিস্তি ক্রেতা সুরক্ষানীতি

ওয়ালটন প্লাজা কিস্তি ক্রেতা সুরক্ষানীতি : মৃত গ্রাহকের পরিবার পেল নগদ সহায়তা ও ঋণ মওকুফ

দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা তাদের ক্রেতাদের প্রতি দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সম্প্রতি দেশব্যাপী ৮ শতাধিক কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী পরিবারকে ২ কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা প্রদান করেছে প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, মৃত গ্রাহকের পরিবারের সমুদয় অনাদায়ী কিস্তির টাকা মওকুফ করেও স্বস্তি দিয়েছে ওয়ালটন প্লাজা।

ওয়ালটনের বিশেষ **“কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতি”**র আওতায় এ সুবিধা প্রদান করা হচ্ছে। এই নীতির আওতায় যদি কোনো কিস্তি কার্ডধারী মৃত্যুবরণ করেন, তবে পরিবারের সদস্যরা তাৎক্ষণিক নগদ অর্থ সহায়তা পান। এছাড়াও পণ্যমূল্যের ভিত্তিতে পরিবারকে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা এবং পরিবারের অন্য কোনো সদস্য মারা গেলে ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হয়। একইসঙ্গে মৃত ক্রেতার অনাদায়ী কিস্তির সম্পূর্ণ টাকা মওকুফ করে দিচ্ছে ওয়ালটন।

ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান জানান, শুধু ব্যবসা নয়; গ্রাহকদের সুরক্ষা ও কল্যাণে কাজ করাকেই তারা অগ্রাধিকার দেন। এজন্য দাফন খরচের জন্যও তাৎক্ষণিক নগদ অর্থ দেয়া হচ্ছে। এছাড়াও মৃত গ্রাহকের পরিবারের যোগ্য সদস্যদের জন্য ওয়ালটনে চাকরির সুযোগও সৃষ্টি করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিশ্বের আর কোনো প্রতিষ্ঠান কিস্তিতে পণ্য ক্রয়ের ক্ষেত্রে এত বড় সুবিধা দিচ্ছে না। এতে ওয়ালটনের সুনাম যেমন বাড়ছে, তেমনি ক্রেতাদের আস্থাও বহুগুণে বৃদ্ধি পাচ্ছে।

উল্লেখ্য, শুধু আর্থিক সহায়তা নয়; কিস্তি কার্ডধারীরা দেশের স্বনামধন্য হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, জীবন বীমা, রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে বিশেষ মূল্যছাড় ও সেবা সুবিধা পাচ্ছেন। ভবিষ্যতে এ উদ্যোগ আরও সম্প্রসারিত হবে বলে জানিয়েছে ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024