শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আমদানি বিল পরিশোধের সময়সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক | ৩৬০ দিন পর্যন্ত সুবিধা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৬০ পড়া হয়েছে
আমদানি বিল পরিশোধের সময়সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক | ৩৬০ দিন পর্যন্ত সুবিধা

আমদানি বিল পরিশোধের সময়সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক | ৩৬০ দিন পর্যন্ত সুবিধা

পণ্য সরবরাহের স্বাভাবিক গতি বজায় রাখা এবং আমদানিকারকদের স্বস্তি দিতে শিল্পের কাঁচামাল ও কৃষি উপকরণের আমদানি বিল পরিশোধের সময়সীমা নতুন করে বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ (এফইপিডি) থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাক-টু-ব্যাক আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানিসহ শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় বিলম্বে মূল্য পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে।

এর আগে এই সময়সীমা ছিল ১৮০ দিন, যা বাড়িয়ে এখন ৩৬০ দিন করা হয়েছে। অর্থাৎ, আমদানিকারকেরা এখন থেকে এক বছর পর্যন্ত বিলম্বে আমদানির মূল্য পরিশোধ করতে পারবেন। এই সিদ্ধান্ত চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপের ফলে চলমান ডলার সংকট মোকাবিলা এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ এর ফলে আমদানিকারকরা তাৎক্ষণিক ডলার পরিশোধের চাপ থেকে কিছুটা মুক্তি পাবেন।

তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রফতানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের আওতায় করা আমদানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না।

নির্দেশনাটি ইতোমধ্যে দেশের সব বৈধ বৈদেশিক মুদ্রার ডিলার ব্যাংকের প্রধান কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024