শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিশ্ব মশা দিবস ২০ আগস্ট ২০২৫: ডেঙ্গু-ম্যালেরিয়া প্রতিরোধে সচেতনতার বার্তা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৭১ পড়া হয়েছে
বিশ্ব মশা দিবস ২০ আগস্ট ২০২৫

বিশ্ব মশা দিবস ২০ আগস্ট ২০২৫ আজ পালিত হচ্ছে। প্রতিবছরের মতোই এ দিনটি পালনের উদ্দেশ্য শুধু একটি বৈজ্ঞানিক আবিষ্কারের মাইলফলক স্মরণ করা নয়, বরং মশাবাহি রোগ প্রতিরোধে বৈশ্বিক সচেতনতা বাড়ানো।

১৮৯৭ সালের ২০ আগস্ট ব্রিটিশ ডাক্তার প্যাট্রিক ম্যানসন ও ভারতীয় মেডিক্যাল অফিসার রোনাল্ড রস প্রমাণ করেন যে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া পরজীবী বহন করতে পারে। এই আবিষ্কারের জন্য রোনাল্ড রস নোবেল পুরস্কার অর্জন করেন। পরবর্তীতে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন এ দিনটিকে বিশ্ব মশা দিবস হিসেবে ঘোষণা করে।

২০২৫ সালের প্রতিপাদ্য হলো:
“একটি ন্যায়সঙ্গত বিশ্বের জন্য ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই ত্বরান্বিত করা”
এ প্রতিপাদ্য বৈশ্বিক সহযোগিতা ও সবার জন্য ন্যায্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়।

 বাংলাদেশে মশার ঝুঁকি

উষ্ণ-আর্দ্র দেশ হিসেবে বাংলাদেশের পরিবেশ মশা প্রজননের জন্য অত্যন্ত অনুকূল। এ পর্যন্ত দেশে ১২৬ প্রজাতির মশা শনাক্ত হয়েছে, যার মধ্যে ঢাকা শহরে পাওয়া যায় প্রায় ১৪ থেকে ১৬ প্রজাতি। মশাবাহি রোগগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো:

  • ডেঙ্গু

  • চিকুনগুনিয়া

  • ম্যালেরিয়া

  • ফাইলেরিয়া

  • জাপানিজ এনকেফালাইটিস

 ডেঙ্গুর ইতিহাস বাংলাদেশে

  • ১৯৬৩: ঢাকায় প্রথম শনাক্ত হয়, নাম ছিল ঢাকা ফিভার

  • ২০০০: প্রথম বড় আকারে প্রাদুর্ভাব হয়, আক্রান্ত হন ৫,৫৫১ জন এবং মারা যান ৯৩ জন।

  • ২০১৯: এপিডেমিক আকার ধারণ করে; আক্রান্ত ১,০১,৩৫৪ জন, মৃত্যু ১৭৯ জন।

  • ২০২৩: সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড—৩,২১,১৭৯ জন রোগী, মৃত্যু ১,৭০৫ জন।

  • ২০২৪: ৯ হাজারেরও বেশি রোগী ও মৃত্যু ৭৫ জন।

ডেঙ্গু ছড়ায় এডিস মশার দুটি প্রজাতি—এডিস ইজিপ্টি (শহরের মশা) এবং অ্যালবোপিকটাস (গ্রামের মশা)।

 অন্যান্য মশাবাহি রোগ

  • চিকুনগুনিয়া: বাংলাদেশে প্রথম ধরা পড়ে ২০০৮ সালে, সবচেয়ে বেশি আক্রান্ত হয় ২০১৬-১৭ সালে।

  • ম্যালেরিয়া: অ্যানোফিলিস মশার সাতটি প্রজাতি বাংলাদেশে ম্যালেরিয়া ছড়ায়। বর্তমানে পার্বত্য ও সীমান্ত এলাকার ১৩ জেলার ৭২ উপজেলায় এর প্রাদুর্ভাব রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024