শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আইসিবি সভা: ১০৫তম সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৯৪ পড়া হয়েছে
আইসিবি সভা: ১০৫তম সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা

আইসিবি সভা: ১০৫তম সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) এর ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে। সোমবার (১৮ আগস্ট) বিকেল ৩টায় আইসিবির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৯ আগস্ট) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সভায় ১০৫তম ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন আইসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদা, মহাব্যবস্থাপকগণ, সহযোগী (সাবসিডিয়ারি) কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়ের সকল উপ-মহাব্যবস্থাপক, সিস্টেম ম্যানেজার, সহকারী মহাব্যবস্থাপক, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট এবং বিভাগীয় প্রধানগণ।

পাশাপাশি সাবসিডিয়ারি কোম্পানির অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা, উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা এবং দেশের বিভিন্ন শাখা অফিসের শাখা প্রধানগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024