প্রিমিয়ার ব্যাংক পিএলসি সম্প্রতি নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের লিগ্যাল ডিভিশন-এ ‘ল অফিসার’ পদে যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রিমিয়ার ব্যাংক পিএলসি
ল অফিসার, লিগ্যাল ডিভিশন
নির্ধারিত নয়
প্রার্থীদের এলএলবি ও এলএলএম ডিগ্রি থাকতে হবে।
কমপক্ষে ৩ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা।
বাণিজ্যিক ব্যাংকে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় টাইপিং দক্ষতা এবং এমএস অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর।
চাকরির ধরণ: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে কাজ।
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: গ্রুপ বিমা কভারেজসহ আকর্ষণীয় ক্ষতিপূরণ প্যাকেজ।
আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৫।