শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নাহিন আইয়ুব মিস ইউনিভার্সে ফিলিস্তিনের ইতিহাস গড়তে যাচ্ছেন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৮০ পড়া হয়েছে
নাহিন আইয়ুব
নাহিন আইয়ুব

নাহিন আইয়ুব মিস ইউনিভার্সে ফিলিস্তিনের ইতিহাস গড়তে যাচ্ছেন

প্রথমবারের মতো ফিলিস্তিনের একজন প্রতিযোগী আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সে অংশ নিতে যাচ্ছেন। দীর্ঘ প্রতীক্ষার পর ইতিহাস গড়তে যাচ্ছেন খ্যাতিমান মডেল ও সমাজকর্মী নাহিন আইয়ুব। তিনি আসন্ন ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবেন।

নাহিন আইয়ুব

নাহিন আইয়ুব

আয়োজক কমিটির ঘোষণা অনুযায়ী, ৭৪তম মিস ইউনিভার্স অনুষ্ঠিত হবে আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। বিশ্বব্যাপী ১৩০টিরও বেশি দেশ থেকে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। মিস ইউনিভার্স অর্গানাইজেশন এক বিবৃতিতে জানায়—তারা ফিলিস্তিন থেকে প্রথমবারের মতো অংশ নেওয়া নাহিন আইয়ুবকে স্বাগত জানাতে অত্যন্ত উৎসুক।

২৭ বছর বয়সী এই মডেল ২০২২ সালে মিস প্যালেস্টাইন খেতাব অর্জন করেন। সৌন্দর্যের পাশাপাশি তিনি মানবিক কর্মকাণ্ডের জন্যও সুপরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় নাহিন ফিলিস্তিনের দুঃখ-দুর্দশা, সংগ্রাম ও ঘুরে দাঁড়ানোর অদম্য চেতনার কথা তুলে ধরেন।

নাহিন আইয়ুব

নাহিন আইয়ুব

সম্প্রতি ইনস্টাগ্রামে এক স্ট্যাটাসে নাহিন লিখেন—
 “গাজাসহ সমগ্র ফিলিস্তিন যখন ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমি তাদের কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছি, যারা নীরব থাকতে অস্বীকার করেন। আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি। তাদের শক্তি বিশ্ববাসীর দেখা উচিত।”

বিশ্লেষকরা বলছেন, এমন এক সময়ে ফিলিস্তিনের প্রতিযোগী মিস ইউনিভার্সে অংশ নিচ্ছেন, যখন গাজায় ইসরাইলের আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা চলছে। বিশ্বজুড়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দাবিও জোরালো হচ্ছে। ইতিমধ্যে ১৪৫টিরও বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের প্রাণহানির সংখ্যা ইতোমধ্যেই ৬২ হাজার ছাড়িয়েছে, যাদের অধিকাংশ নারী ও শিশু। এই ভয়াবহ প্রেক্ষাপটে নাহিন আইয়ুবের মিস ইউনিভার্সে অংশগ্রহণকে ফিলিস্তিনিদের সংগ্রামী মনোভাবের প্রতীক হিসেবে দেখছেন অনেকে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024