শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইমরান খান জামিন পেলেন আট মামলায়, সুপ্রিম কোর্টের বড় স্বস্তি সাবেক প্রধানমন্ত্রীকে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৮৫ পড়া হয়েছে
ইমরান খান জামিন

ইমরান খান জামিন পেলেন আট মামলায়, সুপ্রিম কোর্টের বড় স্বস্তি সাবেক প্রধানমন্ত্রীকে

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সালের মে মাসে সামরিক স্থাপনায় হামলার সঙ্গে সম্পর্কিত আটটি মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) পাকিস্তানের সর্বোচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেছে।

সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চের নেতৃত্ব দেন বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি। আদালত লাহোর হাইকোর্টের সেই রায় বাতিল করেছে, যেখানে আটটি মামলায় ইমরান খানের জামিন আবেদন খারিজ করা হয়েছিল।

রায়ে বলা হয়েছে, অন্য কোনো মামলায় অভিযুক্ত না করা হলে ইমরান খানকে মুক্তি দিতে হবে। তবে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত থাকায় আপাতত তাকে কারাগারেই থাকতে হবে।

৭২ বছর বয়সী ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ পর্যন্ত একাধিক মামলা রয়েছে। তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর অনেক নেতা ও আইনপ্রণেতাকেও একই ধরনের মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে।

২০২৩ সালের মে মাসে দুর্নীতির মামলায় গ্রেপ্তারের পর ইমরান খানের সমর্থকরা রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরসহ একাধিক সামরিক স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায়।

 সূত্র: জিও নিউজ, আনাদোলু

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024