শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাভারে চলন্ত বাসে ডাকাতি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ পড়া হয়েছে

শুক্রবার সন্ধ্যা ছয়টারদিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি’র সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন সন্ধ্যারদিকে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস চন্দ্রার দিকে যাচ্ছিল। এসময় বাসের ভেতরে যাত্রীবেশে থাকা ডাকাত দলের তিন সদস্য মহাসড়কের রেডিও কলোনি এলাকা পার হওয়ার পর শামীম নামে এক যাত্রীসহ আরও কয়েকজনকে ছুরিকাঘাত ও মারধর শুরু করে। পরে অন্য যাত্রীদের প্রাণনাশের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল, নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে বিপিএটিসি’র গেইটের সামনে নেমে পালিয়ে যায়।

বাসের যাত্রী হারুন ওর রশিদ নামে এক ব্যক্তি বলেন, এঘটনার পর আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বাসের যাত্রীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই বাসের চালক ও হেলপারকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে ও বাসের চালক এবং হেলপারকে হেফাজতে রাখা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024