গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট ১১০ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে ৩১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) তিনজন, এবং রাজশাহী বিভাগে দুইজন মারা গেছেন। সর্বাধিক হাসপাতালে ভর্তি হয়েছে বরিশাল বিভাগে, যেখানে ৮২ জন রোগী চিকিৎসাধীন।
অন্য বিভাগের হাসপাতালে ভর্তি পরিস্থিতি ছিল নিম্নরূপ:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৬১ জন
ঢাকা উত্তর সিটি করপোরেশন: ৫১ জন
ঢাকা বিভাগ (অবশিষ্ট): ৪২ জন
চট্টগ্রাম বিভাগ: ৩৭ জন
রাজশাহী বিভাগ: ২১ জন
খুলনা বিভাগ: ১৫ জন
ময়মনসিংহ বিভাগ: ২ জন
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু মৃত্যুর সংখ্যা বিভাগ অনুযায়ী:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৫১ জন
বরিশাল: ১৮ জন
চট্টগ্রাম: ১৭ জন
ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১১ জন
খুলনা: ৫ জন
রাজশাহী: ৬ জন
ময়মনসিংহ ও ঢাকা (অবশিষ্ট): ১ জন করে
স্বাস্থ্য অধিদপ্তর নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে।