শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলার ক্রাশ ইধিকা পালকে নিয়ে দেবের মন্তব্য, নেটদুনিয়ায় আলোচনার ঝড়

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৯০ পড়া হয়েছে
বাংলার ক্রাশ ইধিকা পাল

বাংলার ক্রাশ ইধিকা পালকে নিয়ে দেবের মন্তব্য, নেটদুনিয়ায় আলোচনার ঝড়

টালিউডের ‘রঞ্জা’ আর ঢালিউডের ‘প্রিয়তমা’র নায়িকা ইধিকা পাল এখন দুই বাংলার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন। ক্যারিয়ারের শুরু থেকে নানা বিতর্ক ও চ্যালেঞ্জ পেরিয়ে আজ তিনি দাপটের সঙ্গে ছুটছেন। ভক্তরা তাকে এখন ডাকছে ‘বাংলার ক্রাশ’। আর এই জনপ্রিয়তা যেন আরও দৃঢ় করলেন টালিউড সুপারস্টার দেব।

সম্প্রতি অভিনেতা সোহম চক্রবর্তী ও ইধিকা পালের নতুন ছবি ‘বহুরূপ’-এর ট্রেলার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন দেব। তিনি ক্যাপশনে লিখেছেন— “আমার আদরের ভাই সোহম ও বেঙ্গল ক্রাশ ইধিকাকে শুভেচ্ছা।” দেবের এই মন্তব্য ঘিরেই রীতিমতো ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

নেটিজেনদের কেউ মজা করে লিখেছেন— “টালিউডে নতুন প্রেমের সুবাস।” আবার কেউ বলেছেন— “রুক্মিণীর চোখ রাঙানি বাড়বে।”

তবে শুধু বন্ধুত্ব আর পর্দার বাইরে বোঝাপড়াই নয়, দর্শকের এখন একটাই প্রশ্ন— দেব-ইধিকার রসায়ন পর্দায় সত্যিই কি প্রেমকাহিনির মতো হৃদয় কাঁপাবে?

আগামী পূজায় মুক্তি পাচ্ছে দেব-ইধিকা অভিনীত সিনেমা ‘রঘু ডাকাত’। সেখানে দেখা যাবে রঘু ডাকাত আর সৌদামিনীর প্রেমের গল্প। এর আগেও ‘খাদান’ সিনেমায় দেব-ইধিকার রসায়ন নজর কেড়েছিল দর্শকদের। ফলে এবার প্রত্যাশা আরও বেড়ে গেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024