শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নেদারল্যান্ডস পররাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৮৭ পড়া হয়েছে
নেদারল্যান্ডস পররাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন

নেদারল্যান্ডস পররাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প। এই ঘটনা ডাচ রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করেছে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মধ্য ডানপন্থি নিউ সোশ্যাল কনট্রাক্ট দলের এই নেতা শুক্রবার (২২ আগস্ট) জানান, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ও ‘অর্থবহ পদক্ষেপ’ নিতে মন্ত্রিসভায় তিনি সমর্থন পাননি। বরং তার সহকর্মীরা পূর্বে আরোপিত কিছু নিষেধাজ্ঞার বিরুদ্ধেও অবস্থান নেন।

এর আগে ভেল্ডক্যাম্প কট্টর ডানপন্থি ইসরায়েলি মন্ত্রী বেজালেল স্মোটরিচ ও ইতামার বেন-গভিরের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ রয়েছে।

এছাড়া, গাজার মানবিক পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় তিনি ইসরায়েলের জন্য নৌবাহিনীর জাহাজের যন্ত্রাংশের তিনটি রপ্তানি অনুমতিও বাতিল করেছিলেন।

ভেল্ডক্যাম্প সাংবাদিকদের বলেন,

“গাজায় যা ঘটছে, গাজা সিটিতে হামলা, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের সিদ্ধান্ত এবং পূর্ব জেরুজালেমের ঘটনাগুলো আমি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।”

তার পদত্যাগের পর নিউ সোশ্যাল কনট্রাক্ট দলের সব মন্ত্রী ও রাষ্ট্রীয় সচিব সংহতি জানিয়ে তত্ত্বাবধায়ক সরকার থেকে সরে দাঁড়িয়েছেন। এতে বর্তমানে নেদারল্যান্ডসে কার্যত পররাষ্ট্রমন্ত্রী শূন্য অবস্থার সৃষ্টি হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024